প্রকাশিত: Mon, May 8, 2023 6:05 AM
আপডেট: Thu, Mar 12, 2026 11:05 PM

আনন্দ আহরণের জগৎ যার যতো বড়, তার জীবন যন্ত্রণাও ততো কম

সাইফুদ্দিন আহমেদ নান্নু  : আনন্দ আহরণের জগৎ যার যতো বড়, তার জীবনযন্ত্রণা ততো কম। আমাদের ভরা যৌবনের প্রিয় শিল্পীদের মাঝে মান্না দে, হেমন্ত, সতীনাথ, সন্ধ্যা, সাগর সেন, চিন্ময় যেমন ছিলেন, তেমনি ছিলেন মাইকেল জ্যাকসন, বনি এম, বব মার্লো। ছিলেন আব্দুল আলীম, বশির আহমেদ, আব্দুল হাদী, খুরশিদ আলম, মাহমুদুন্নবী, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, এন্ড্রুকিশোর, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, সুবীর নন্দী।

একইসঙ্গে ছিলেন কিশোর কুমার, লতা মুঙ্গেসকার, আশা ভোসলে, পঙ্কজ উদাস এমনকি অনুপ জালোটাও। নিজের কাছে, বন্ধুদের কাছে শত শত ক্যাসেটের স্টক ছিলো। শহরে ছিলো ফিতাবন্দী ক্যাসেট বিক্রির ডজনখানেক দোকান। আমরা তখন, এমনকি এখনও একধরনের গানের গোয়ালে খুঁটি গাড়িনি। আমাদের গানের প্রান্তর ছিলো অবারিত, অসংখ্য। যখন যেখানে মন চেয়েছে সেই প্রান্তরের সুরে প্রাণ পেয়েছি। শুনেছি পল্লীগীতি, বিচ্ছেদি, ভাওয়াইয়া। আর এখনকার তরুণেরা জেমস, আইয়ুব বাচ্চুতে আনন্দ পেলে অন্যসব জগৎ অন্ধকার করে বসে থাকে, ফিরেও তাকায় না। এরা জানেই না, আনন্দ আহরণের জগৎ যার যতো বড়, তার জীবন যন্ত্রণাও ততো কম। ফেসবুক থেকে